পানছড়ির রত্নগিরি অরণ্য কুটিরের দানবাক্সে চুরির অভিযোগে চাকমা যুবক আটক

পানছড়ির রত্নগিরি অরণ্য কুটিরের দানবাক্সে চুরির অভিযোগে চাকমা যুবক আটক

পানছড়ির রত্নগিরি অরণ্য কুটিরের দানবাক্সে চুরির অভিযোগে চাকমা যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রত্নগিরি অরণ্য কুটিরের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগে এক চাকমা সম্প্রদায়ের যুবককে আটক করেছেন স্থানীয়রা। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তির নাম রাকেশ চাকমা (২৯)। তিনি পানছড়ি উপজেলার ১ নম্বর লোগাং ইউনিয়নের পূর্ণ জীবন কারবারি পাড়া (দুদকছড়া) এলাকার বাসিন্দা।

অভিযোগ রয়েছে, রাকেশ চাকমা রত্নগিরি অরণ্য কুটিরের দানবাক্স থেকে টাকা চুরির সময় স্থানীয় জনতার হাতে আটক হন।

স্থানীয়দের দাবি, এর আগেও রত্নগিরি অরণ্য কুটিরে সংঘটিত একাধিক চুরির ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর রত্নগিরি অরণ্য কুটির পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কারবারিদের উপস্থিতিতে আটক ব্যক্তিকে প্রধান ভান্তে অজিত কীর্তি-এর হেফাজতে দেওয়া হয়। স্থানীয়ভাবে জানা গেছে, পরবর্তী সময়ে বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ স্থানীয়দের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed