সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, উদ্ধার অভিযান পরিচালনা করল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের বিভিন্ন তলায় অবস্থান করা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। একইসঙ্গে ভবনের ভেতরে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পাশাপাশি উদ্ধার অভিযান চালিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের একে একে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় এবং ভবনে আটকে থাকা ব্যক্তিদের বের করে আনা হয়। ব্রেকিংনিউজ
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আগুনে খবর পেয়ে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন সদস্যরা এবং আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে হাসপাতাল ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর হাসপাতালে অবস্থানরত সকল রোগীকে বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।