ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র ছোড়া রাবার বুলেটে রুবেল নামে এক যুবক আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে শ্যামকুড় মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে রুবেল কয়েকজনকে সাথে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। সেসময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্পের বিএসএফের টহলদল তাদের ওপর রাবার বুলেটে ছোড়ে। এতে রুবেল গুলিতে আহত হয়। সেসময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর পরে যশোর মেডিকেলে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *