খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

রোববার (৯ আগস্ট) সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার চত্বরের খোলা মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে গান ও নৃত্য পরিবেশন করেন। এসব পরিবেশনার মাধ্যমে তারা নিজেদের সাংস্কৃতিক পরিচয় ও বিভিন্ন দাবির বিষয়ও তুলে ধরেন।

May be an image of one or more people, crowd, street, temple and text

পরে দিবস উদযাপন কমিটির উদ্যোগে চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে মারমা উন্নয়ন সংসদে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা পাহাড় ও সমতলে বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

May be an image of one or more people, crowd, street, temple and text

বক্তারা বলেন, নিজেদের জাতিগত ও সাংস্কৃতিক পরিচয়ের স্বীকৃতির পাশাপাশি ভূমি, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও দাবি জানান তারা।

সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামের ভূমি অধিকার নিশ্চিত করা, পাহাড়ি নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন এবং পার্বত্য জেলা পরিষদগুলোতে নিয়োগে অনিয়ম ও বাণিজ্য বন্ধের দাবিও জানানো হয়।

May be an image of one or more people and people dancing

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীগুলোর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিকে ঘিরে জেলা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *