কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আরিফ উল্লাহ (৩৮) নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আরিফ উল্লাহ উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ-৫৬-এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সাইদুল্লাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, মোহাম্মদ আরফ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাইপ ফিটিং ও গভীর নলকূপ মেরামতের শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার দুপুরে কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে একটি টিউবওয়েলে প্লাম্বিংয়ের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।

ওসি আতিকুর বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যাম্প ইনচার্জের তত্ত্বাবধানে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *