পিসিআর ল্যাবের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
![]()
নিউজ ডেস্ক
করোনা পরীক্ষার জন্য পার্বত্য জেলা রাঙামাটিতে নির্মাণাধীন পিসিআর ল্যাবে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, মোঃ আব্দুল আজিজ (৩৫) এবং মোঃ আনোয়ার হোসেন (৩৭)। তাদের দুজনের বাড়িই রিজার্ভবাজার পুরাতন পুলিশ লাইন এলাকায়। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
সূত্র মতে, পিসিআর ল্যাবে মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক সংলগ্ন বিদ্যুৎ সাব ষ্টেশন থেকে মাটির নিচ দিয়ে মূল ভবনে বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার কাজ (মাটি কাটা) করার সময় কর্মরত তিন জন শ্রমিকের মধ্যে দুই জন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
জানা যায়, উক্ত দুইজন শ্রমিকের ময়নাতদন্তের কার্যক্রম চলমান আছে। ময়নাতদন্ত শেষে কোতায়ালী থানা পুলিশ মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা যায়।