মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষের সূচনা, সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননা

মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষের সূচনা, সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননা

মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষের সূচনা, সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

রোববার (১৬ আগস্ট) সকালে বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা থানার ওসি মো. সাহেদ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম সহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সফল মৎস্যচাষীরা।

প্রধান অতিথি বলেন, মাছ আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্যচাষে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়ছে। আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভা শেষে মৎস্য খাতে অবদানের জন্য সেরা তিন মৎস্যচাষীকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed