নাক্যাপাড়া স্কুলে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাক্যাপাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে নাক্যাপাড়া স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও খেলনাসামগ্রী বিতরণ করা হয়েছে।
একইসঙ্গে বিদ্যালয়টিকে আর্থিক সহযোগিতা প্রদান এবং এলাকার একটি অসহায় পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) জোন উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল-র উপস্থিতিতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও খেলনাসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল রাখতে আর্থিক সহায়তা এবং স্থানীয় একটি অসহায় পরিবারকেও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সেনাবাহিনীর এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও নতুন উদ্দীপনা। একই সঙ্গে নাক্যাপাড়া আর্মি ক্যাম্পের প্রতি স্থানীয় বাসিন্দাদের আস্থা ও ইতিবাচক মনোভাবও আরও দৃঢ় হয়েছে বলে জানান এলাকাবাসী।
এ প্রসঙ্গে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।