খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বনফুলকে জরিমানা: মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বনফুলকে জরিমানা: মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বনফুলকে জরিমানা: মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার খর্ব এবং খাদ্যে ভেজালবিরোধী অভিযানে বহুল পরিচিত মিষ্টান্ন ও বেকারি প্রতিষ্ঠান ‘বনফুল’কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে দোকানটি থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুরে মাটিরাঙ্গা বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়ার নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে তদারকিমূলক সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) মোঃ মিজানুর রহমান এবং মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

​অভিযানকালে বাজার এলাকার ‘বনফুল’ ও ‘মধুবন’ আউটলেটে নিবিড় পরিদর্শন চালানো হয়।

এ সময় বনফুলের আউটলেটে মেয়াদোত্তীর্ণ গ্যালারি বিস্কুট, মেয়াদ পার হওয়া ফার্ম ফ্রেশ দুধ ও মেয়াদের উল্লেখবিহীন দই বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখতে দেখা যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে ঢাকনাবিহীন ময়লার ঝুড়ি ব্যবহার এবং কর্মরত কর্মচারীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সনদ না থাকার মতো গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়।

​এসব অপরাধের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বনফুল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনায় এনে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ দুধ ও বিস্কুটসমূহ বিধি মোতাবেক প্রকাশ্যে ধ্বংস করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়া কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভোক্তার অধিকার রক্ষা ও সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য সুনিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। অসচেতনতা কিংবা মুনাফার লোভে জনস্বাস্থ্য হুমকিতে ফেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত বজায় থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *