কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ রোকসানা আক্তার (৪০) নামে এক নারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি টহলদল ১ নম্বর জিপি গেইটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করে।

আটক রোকসানা আক্তার রামু উপজেলার দারিয়ার দিঘী সিকদার পাড়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. মুক্তার মিয়া।

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, বিজিবির একটি টহলদল ১ নম্বর জিপি গেইটের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। সিএনজির যাত্রী রোকসানা আক্তারকে সন্দেহ হলে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে বিজিবির মহিলা সদস্য দিয়ে তার দেহ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। এ সময় তার বাম পায়ের সঙ্গে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক নারী ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *