ভারতে পাচারের চেষ্টাকালে সিলেটে আট রোহিঙ্গাসহ ১২ জন আটক

ভারতে পাচারের চেষ্টাকালে সিলেটে আট রোহিঙ্গাসহ ১২ জন আটক

ভারতে পাচারের চেষ্টাকালে সিলেটে আট রোহিঙ্গাসহ ১২ জন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় আট রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আট রোহিঙ্গা হলেন- এনায়েত হোসেন, আব্দুল মুবিন, জুবের আহমদ, আজিদা বেগম, জামিলা বেগম, ফাতেমা বিবি, নুর ফাতেমা ও আজিদা। তারা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আটককৃতদের মধ্যে পাচারচক্রের চার সদস্য রয়েছেন। তারা হলেন- কানাইঘাটের এরালীগুল গ্রামের আছাদ আহমদ ও বড়খেরড় গ্রামের সাদ্দাম হোসেন। তাদের সঙ্গে আটক করা হয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিএনজিচালিত অটোরিকশাচালক রফিক আহমদ এবং নেত্রকোনার এলাছ উদ্দিনকে।

পুলিশ জানায়, সিলেটের কদমতলী এলাকা থেকে দুটি অটোরিকশাযোগে রোহিঙ্গাদের কানাইঘাটে নেওয়া হয়। পরিকল্পনা ছিল দনা সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা হবে। এজন্য সুরমা নদীর কুওরেরমাটি বটরবাজার এলাকায় একটি নৌকা প্রস্তুত রাখা হয়েছিল।

তবে যাতায়াতে দেরি হওয়ায় নৌকার মাঝির সঙ্গে দালালদের ঘনঘন ফোনালাপ স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি করে। এলাকাবাসী কুওরেরমাটি মাদ্রাসার সামনে অটোরিকশা দুটি আটকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে পাচারের তথ্য। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আছাদ ও সাদ্দাম দীর্ঘ দিন ধরে ওই সীমান্তে মানবপাচার চক্রে জড়িত। অর্থের বিনিময়ে তারা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বের করে অবৈধ পথে সীমান্ত পার করে দেয়। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আটক রোহিঙ্গারা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই চক্রের অন্যান্য সদস্যদের বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *