কারা মহা পরিদর্শককে সেনাবাহিনীতে ফেরানোর ব্যাখা দিল কারা অধিদপ্তর
![]()
জার্নাল প্রতিবেদক
নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে ফেরানো হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। বুধবার রাতে অধিদপ্তরের মিডিয়া সেলের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। ইহা একটি নিয়মিত প্রক্রিয়া। তিনি বিগত দু বছর যাবত কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করছেন।
বার্তায় বলা হয়, বিভিন্ন সূত্রমতে, সরকার দেশের বাইরে সেনাবহিনীর কোনো একটি গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য তাকে মনোনীত করেছেন।
বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে কারা অধিদপ্তরের মিডিয়া সেল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।