উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ রোহিঙ্গা আটক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ রোহিঙ্গা আটক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ রোহিঙ্গা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মোহাম্মদ সালাম (৩১) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ১৬ নম্বর ক্যাম্পের এ-৬ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

৮ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদের তদারকি ও দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এতে পুলিশ পরিদর্শক তফসির উদ্দীনসহ এপিবিএনের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে ১৬ নম্বর ক্যাম্পের এ-৬ ব্লকের সাজেদা বেগমের বসতঘর থেকে মোহাম্মদ সালামকে একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আটক সালাম ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৭ ব্লকের বাসিন্দা।

ক্যাম্পে অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে নজরদারির বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবৈধ অস্ত্রের বিস্তার ঠেকাতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান গুরুত্বপূর্ণ।

৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *