আসামে ১৬৮ কোটি রুপির ইয়াবা জব্দ, আটক ১

আসামে ১৬৮ কোটি রুপির ইয়াবা জব্দ, আটক ১

আসামে ১৬৮ কোটি রুপির ইয়াবা জব্দ, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের আসামে মাদকবিরোধী অভিযানে প্রায় ১৬৮ কোটি রুপি মূল্যের ইয়াবার বড় চালান জব্দ করেছে আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাক।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (২৫-২৬ আগস্ট) ভোররাত পর্যন্ত আসামের কাছাড় জেলার লক্ষ্মীপুরের জুজহাং পাহাড় এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৬০ কেজি। ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসাবে জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ১৬৮ কোটি রুপি।

আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিআরআইয়ের শিলচর ইউনিটের সঙ্গে সমন্বয় করে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি টাটা ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। পরে চালানটির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ইয়াবার চালানটি মণিপুর থেকে আসামে নিয়ে আসা হচ্ছিল। জাতীয় মহাসড়ক-৩৭ (NH-37) ব্যবহার করে চালানটি আসামের দিকে পরিবহন করা হচ্ছিল বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের এ ঘটনায় উত্তর-পূর্ব ভারতের আন্তঃরাজ্য মাদক পাচার নেটওয়ার্কের ওপর বড় ধরনের আঘাত এসেছে। বিশেষ করে মণিপুর থেকে আসাম হয়ে মাদকের চালান পরিবহনে ব্যবহৃত রুটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আসাম রাইফেলস জানিয়েছে, উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় মাদক পাচার রোধে অভিযান অব্যাহত রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষা এবং আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের কার্যক্রম বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *