নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি, গভীর শোক ও উদ্বেগ বাংলাদেশের

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি, গভীর শোক ও উদ্বেগ বাংলাদেশের

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি, গভীর শোক ও উদ্বেগ বাংলাদেশের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের পরিস্থিতি নিয়ে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে শত শত মানুষের নিখোঁজ হওয়ার কথা জানা গেছে। নিখোঁজদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও সরকার এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ দ্রুত নিখোঁজদের সন্ধান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার আশাও প্রকাশ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

বুধবার (২৬ আগস্ট) ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় চীনের তিব্বত ও নেপালের সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৪১ জন বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নেপাল পর্যটন বোর্ড জানায়, এলাকায় ভ্রমণরত পর্যটক ও স্থানীয়দের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে অনুসন্ধান চালানো হচ্ছে। পর্যটন বোর্ডের হিসাব অনুযায়ী, নিখোঁজ ৩৪১ জন বিদেশি নাগরিকদের তালিকায় রয়েছেন ১০৫ জন ভারতীয়, ১৭ জন মালয়েশিয়ান, ১২ জন ব্রিটিশ, ৪ জন দক্ষিণ আফ্রিকান, ৩ জন আমেরিকান, ১ জন অস্ট্রেলিয়ান, ১ জন ডাচ নাগরিকসহ আরও অনেক বিদেশি নাগরিক, যাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।