উখিয়ায় প্লাস্টিকের বস্তায় মিলল ২ লাখ ইয়াবা

উখিয়ায় প্লাস্টিকের বস্তায় মিলল ২ লাখ ইয়াবা

উখিয়ায় প্লাস্টিকের বস্তায় মিলল ২ লাখ ইয়াবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বালুখালী মরাগাছতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে উখিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মরাগাছতলা এলাকায় ইয়াবার একটি চালান পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে পড়ে থাকা বস্তাটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবরে মরাগাছতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ইয়াবার চালানটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করে এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পাচারকারীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।