আলীকদমে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের ৩ মাসের কারাদণ্ড
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের দায়ে মো. হোসেন (২৮) ও মো. সোহেল (২৮) নামে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পান বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত হোসেন ও সোহেল দুজনই পান বাজার এলাকার বাসিন্দা।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, পান বাজার এলাকায় দুই যুবকের ইয়াবা সেবনের খবর পেয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলীকদম থানার টহল পুলিশের একটি দলও অংশ নেয়। এ সময় হোসেন ও সোহেলকে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে তাঁদের কাছ থেকে জব্দ করা দুই পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন শাহা জানান, অভিযানে আটক ও সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।