মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ আহরণে যাওয়া ‘এফবি তাহসিন’ নামের একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা আট মাঝিমাল্লার মধ্যে চারজনকে জীবিত এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে দুইজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল নাজিরারটেক পয়েন্টের ‘খাড়িরমুখে’ এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জেলে হলেন- কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

নিখোঁজ জেলেরা হলেন- জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে মহিবুল্লাহ এবং খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল আলম।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ফিশিং ট্রলারের মালিক মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার ফরিদ আলম।

স্থানীয়রা জানান, সাগরে ট্রলারটি দুর্ঘটনার মুখে পড়লে নিখোঁজদের খোঁজে নিকটবর্তী অন্য মাছ ধরার ট্রলারগুলো এগিয়ে আসে। তারা চার জেলেকে জীবিত উদ্ধার করে। পরে সাগরে ভাসমান অবস্থায় ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সুলতান বলেন, ‘বিষয়টি জেনেছি, নিখোঁজদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *