খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যথাযোগ্য মর্যাদায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

দিবসটি উপলক্ষে আজ (১৫ আগস্ট) শনিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি শোক র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে পৌর টাউন হল প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, এম এ জব্বারসহ দলীয় নেতাকর্মীরা।

এসময় স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত জাতির জনকের স্মৃতি ‘‘স্বাধীনতা” নামক দেয়ালিকা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।