মহালছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা, কঠিন চীবরদান উৎসব নির্বিঘ্নে উদযাপনে সতর্ক থাকার সিদ্ধান্ত

মহালছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা, কঠিন চীবরদান উৎসব নির্বিঘ্নে উদযাপনে সতর্ক থাকার সিদ্ধান্ত

মহালছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা, কঠিন চীবরদান উৎসব নির্বিঘ্নে উদযাপনে সতর্ক থাকার সিদ্ধান্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাসব্যাপী চলমান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান নির্বিঘ্নে উদযাপন এবং এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, মহালছড়ি জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মো. শাহিন খান, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চৌহলাপ্রু চৌধুরী এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া মাসব্যাপী চলমান কঠিন চীবরদান উৎসবকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার ও সংশ্লিষ্ট এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। উৎসব চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন এবং প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে মহালছড়ি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *