টেকনাফ সীমান্তে ৪ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চার পাচারকারী

টেকনাফ সীমান্তে ৪ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চার পাচারকারী

টেকনাফ সীমান্তে ৪ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চার পাচারকারী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা বহনকারী চার ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর আওতাধীন টেকনাফের হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে সীমান্তবর্তী শ্মশানঘাট এলাকায় মিয়ানমার থেকে চারজন ব্যক্তিকে বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলো শ্মশানঘাটের কাছাকাছি ফেলে দিয়ে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধার করা বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার করা ইয়াবার পরিমাণ আনুমানিক ৪ লাখ পিস বলে জানিয়েছে বিজিবি।

ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আরও তল্লাশি চালানো হলেও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। ইয়াবাগুলো ফেলে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত এবং এর সঙ্গে জড়িত চোরাচালানিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদকসহ কোনো ধরনের অবৈধ পণ্য যাতে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বিজিবি জানিয়েছে, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবার উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *