রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা উদযাপন

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা উদযাপন

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় সনাতন সম্প্রদায়ের বাঙ্গালহালিয়া সনাতনী ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় আরতি ও অধিবাস। পরদিন শুক্রবার, ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার মূল আয়োজনে ভক্তরা বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন এবং বিশ্বকর্মা দেবের কৃপা লাভের আশায় পূজা-অর্চনা করেন।

সনাতন ধর্মীয় বিশ্বাস ও পুরাণ অনুযায়ী, বিশ্বকর্মাকে কারিগরি ও নির্মাণশিল্পের দেবতা হিসেবে মান্য করা হয়। বিভিন্ন পুরাণে বিশ্বকর্মার জন্ম, সৃষ্টিকর্ম ও দেবতাদের জন্য বিভিন্ন স্থাপনা নির্মাণের কাহিনি বর্ণিত হয়েছে। ভগবত পুরাণে শ্রীকৃষ্ণের রাজ্য দ্বারকা নির্মাণের সঙ্গেও বিশ্বকর্মার নাম উল্লেখ করা হয়েছে। মহাভারতসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থেও তাঁর প্রসঙ্গ পাওয়া যায়।

বিশ্বকর্মা পূজার ধর্মীয় আলোচনা ও গীতা পাঠে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের বিশিষ্ট গীতা পাঠক ও ধর্মীয় আলোচক শ্রীমৎ স্বামী গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ। তিনি পূজার তাৎপর্য, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, বিভিন্ন মঠ-মন্দিরের সদস্য, বাঙ্গালহালিয়া সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।

পূজা আয়োজনে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন শিমুল দাশ। উপদেষ্টাদের মধ্যে ছিলেন বাদল দাশ, হারাধন কান্তি দাশ, প্রিয়লাল দত্ত, দুলাল দে ও অমূল্য মহাজন। বিশ্বকর্মা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী টিংকু ধর, সহসভাপতি অর্জুন কর্মকার ও উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক ইমন নন্দি, সহসাধারণ সম্পাদক জুয়েল দাশ, অর্থ সম্পাদক রাহুল দাশ, সহঅর্থ সম্পাদক হৃদয় কর্মকার এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পু দত্তসহ আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া পলাশ দাশ, ইমু দাশ, নিদু দাশ, নিটু সাহা, সৌরভ মল্লিক, সুব্রত দে, অপু দেবনাথ, অভি দে, অজয় কর্মকার, চিরঞ্জিত দত্তসহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পূজা আয়োজনে অংশ নেন।

পূজা উপলক্ষে বাঙ্গালহালিয়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে ছিল পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দের আবহ। আয়োজকরা জানান, সুষ্ঠু পরিকল্পনা ও নিষ্ঠার সঙ্গে পুরো আয়োজন সম্পন্ন করা হয়েছে। ধর্মীয় উৎসবটি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও উৎসাহ আরও বাড়িয়েছে।

পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *