কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জল ইমাম সীমান্ত নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো দুই পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল ইমাম সময় সীমান্ত কিশোরগঞ্জের বাসিন্দা।

বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ৯ বন্ধু মিলে সৈকতে গোসলে নামেন। সেখানে ফুটবল নিয়ে খেলছিল তারা। এক পর্যায়ে ফুটবলটি সমুদ্রে ভেসে গেলে সেটি আনতে যান তিনজন। এসময় তিনজনই ভেসে যান। বিচকর্মী ও সি-সেইফ লাইফগার্ড কর্মীরা দুইজনকে উদ্ধার করতে পারলেও মোফাজ্জল ইমাম সীমান্ত নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, ‘নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জল ইমাম সীমান্তের মরদেহ সুগন্ধা পয়েন্টের দক্ষিণ পাশে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার করে। আহত দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সমুদ্রে ভেসে গিয়ে এক পর্যটক নিহতের খবর পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *