উখিয়ায় পাহাড়ের মাটি পাচারের সময় ডাম্পার জব্দ

উখিয়ায় পাহাড়ের মাটি পাচারের সময় ডাম্পার জব্দ

উখিয়ায় পাহাড়ের মাটি পাচারের সময় ডাম্পার জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া রেঞ্জের কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাটি পাচারের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

বনবিভাগ সূত্রে জানা যায়, কুতুপালং এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে উখিয়া রেঞ্জের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়ের মাটি বহনকারী একটি ডাম্পার জব্দ করা হয়। তবে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে মাটি পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বনভূমি ও পাহাড় রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বনবিভাগ জানিয়েছে, সরকারি বনভূমি ও পাহাড় রক্ষায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *