আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাকিস্তান-লাগোয়া আফগানিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত ২৮ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। সোমবারের এই হামলায় আফগানিস্তানের দু’টি প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয় বলে দেশটির এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে, আফগান তালেবান কর্তৃপক্ষ অভিযোগ করে বলেছে, সীমান্তে গভীর রাতে চালানো ওই বিমান হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের এই হামলার মধ্য দিয়ে সীমান্ত এলাকার প্রায় তিন মাসের থমথমে শান্তি পরিস্থিতি আবারও ভেঙে পড়েছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগান পক্ষ এই আগ্রাসনের যথাযথ জবাব দেবে।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি এক কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে ওই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় নিহতের মোট সংখ্যা প্রকাশ করলেও সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সাবেক দুই মিত্র দেশের মধ্যকার দ্বিপাক্ষি সম্পর্ক বেশ কয়েক বছর ধরে চরম উত্তপ্ত হয়ে উঠেছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কাবুল; যারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রায়ই হামলা করছে। গত ফেব্রুয়ারি থেকে এই দ্বন্দ্ব সামরিক সংঘাতে রূপ নেয় এবং বছরের প্রথমার্ধে টানা বিমান, ড্রোন হামলা ও কামানের গোলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে।

তবে তালেবান সরকার সীমান্তপারের বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছে, জঙ্গিবাদ পুরোপুরি পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট।

গত শুক্রবার উত্তর-পশ্চিম পাকিস্তানের কোহাত জেলায় একটি পুলিশ ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটে। পাকিস্তানে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা হলেই সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে পাল্টা হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী।

রোববার আফগান সীমান্তঘেঁষা হাঙ্গু জেলায় পৃথক এক বন্দুকযুদ্ধে পাকিস্তানের ৬ সৈন্য এবং ৮ সশস্ত্র বিদ্রোহী নিহত হন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, সোমবার কোনার প্রদেশের একটি বাড়িতে বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত হন।

তিনি বলেছেন, পাকতিকায় দুটি স্থানে বোমাবর্ষণ করা হয়েছে। এতে একটি দোকান ও খালি বাড়ি ধ্বংস হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। হামলার বিকট শব্দে কেঁপে ওঠা ৫৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা মুলা খান বলেন, বোমার আওয়াজে আশপাশের সবাই আতঙ্কে দিশাহারা হয়ে পড়ে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *