আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান

আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান

আমাদের নতুন অস্ত্র ‘বিশ্বকে চমকে দেবে’: ইরান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিরক্ষামূলক ও পাল্টা আক্রমণাত্মক অভিযানে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আসবে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি।

সোমবার (২১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় গণমাধ্যমকে হোসেইন মোহেব্বি বলেন যে ‘এসব পরিবর্তনের মধ্যে যুদ্ধের ভৌগোলিক অবস্থানে পরিবর্তন এবং অস্ত্র ও সামরিক সরঞ্জামে পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। আমরা যুদ্ধক্ষেত্রে আরও আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র আনব, যা দেখে বিশ্ব চমকে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্যবস্তুগুলোও এখন আর আগের মতো নেই। আমরা নতুন কিছু লক্ষ্যবস্তু নির্ধারণ করেছি, যেগুলোতে এখনও হামলা চালানো হয়নি।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *