নাইক্ষ্যংছড়িতে মসজিদের ওয়াশরুম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে মসজিদের ওয়াশরুম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে মসজিদের ওয়াশরুম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াশরুম থেকে আবুল কালাম প্রকাশ আবু (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধারের ঘটনায় বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আবুল কালাম দক্ষিণ বড়বিল এলাকার মৃত আবদুল হামিমের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ বাইশারী এলাকায় বসবাস করতেন। স্থানীয়ভাবে ‘আবু’ নামে পরিচিত আবুল কালাম চার সন্তানের জনক। তিনি বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি মুদির দোকান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মসজিদের ওয়াশরুমে আবুল কালামের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ প্রাথমিক সুরতহাল সম্পন্ন করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুর আহসানকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাইশারীর ছাদুঅং পাড়ায় একটি বৌদ্ধ বিহারের কাছে কাঠ ব্যবসায়ী জাফর আলম বাবুলের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে আবুল কালামের মৃত্যু এবং ১৮ সেপ্টেম্বর উদ্ধার হওয়া জাফর আলম বাবুলের মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *