পানছড়িতে বিজিবির অভিযানে ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

পানছড়িতে বিজিবির অভিযানে ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

পানছড়িতে বিজিবির অভিযানে ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল পরিচালনা করে ৬৮ হাজার ২১৮ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পানছড়ির স্টিল ব্রিজ মোল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জেসিও-১০৮৫৯ নায়েব সুবেদার মো. তুষার হোসেনের নেতৃত্বে একটি বি-টাইপ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ টহল পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে বহন করা বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১২ কেজি আমল দুধ, ২ কেজি গণেশ জিরা, ৭ দশমিক ৭৫ কেজি চা-পাতা, ৩৪টি কমফোর্ট ফেব্রিক, বিভিন্ন ধরনের ১ হাজার ২৩১টি কসমেটিকস, ২৪টি ইঁদুর মারার ওষুধ, বিভিন্ন ধরনের ১০টি ওষুধ এবং ১২টি সানরাইজ মশলা।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৮ হাজার ২১৮ টাকা। এসব পণ্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সীতাকুণ্ড, চট্টগ্রাম কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে পণ্য পরিবহন ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ও বিশেষ টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *