দীঘিনালায় বুদ্ধবিহারে পাওয়ার টিলার প্রদান করল সেনাবাহিনী

দীঘিনালায় বুদ্ধবিহারে পাওয়ার টিলার প্রদান করল সেনাবাহিনী

দীঘিনালায় বুদ্ধবিহারে পাওয়ার টিলার প্রদান করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারে কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে একটি পাওয়ার টিলার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

সম্প্রতি দীঘিনালা জোনের পক্ষ থেকে বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষুর কাছে পাওয়ার টিলারটি হস্তান্তর করা হয়। এ সময় দীঘিনালা জোনের মেজর তৌকির আহমেদ, বুদ্ধবিহারের ভিক্ষু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সহযোগিতায় সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারের কৃষিকাজ ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য পাওয়ার টিলারটি প্রদান করা হয়েছে।

পাওয়ার টিলারটি পাওয়ায় বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষু দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বুদ্ধবিহারের কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে পাওয়ার টিলারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষিকাজের সময় ও শ্রম কমার পাশাপাশি বুদ্ধবিহারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাতেও সুবিধা হবে।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় কৃষিকাজে প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পাওয়ার টিলারের মতো কৃষি উপকরণ সরবরাহ স্থানীয় কৃষিকাজে বাস্তব সহায়তা করবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনের সময় সহযোগিতার মাধ্যমে স্থানীয় জনগণ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সুযোগ তৈরি হবে।

দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *