উখিয়ায় রাতের আঁধারে বনাঞ্চলের গাছ কাটার সময় একজন গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে বনাঞ্চলের গাছ কাটার সময় শামসু নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বনবিভাগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের তেলখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে একটি রাত্রিকালীন টহল দল তেলখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ২২০ হেক্টর বাগানের ভেতরে গাছ কাটার সময় শামসুকে হাতেনাতে আটক করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন টহল দল গাছ কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে গাছ কাটার সময় শামসু নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বনবিভাগ জানিয়েছে, বনাঞ্চল রক্ষা ও অবৈধভাবে গাছ কাটারোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।