টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭-এর বাসিন্দা ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্প-১৮-এর বাসিন্দা নূর আলম (২৭) এবং একই ক্যাম্পের জম মুল্লোক (৫০)।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালী পাড়া মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার বিকেল ৩টার দিকে কক্সবাজার এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া এলাকার পুরুল্লার ঘাটসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে অভিযান পরিচালনাকারী সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে আটক ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে তাদের হেফাজত থেকে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিনজনই রোহিঙ্গা নাগরিক এবং তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-১৫ জানিয়েছে, সীমান্তবর্তী টেকনাফে মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *