উখিয়ায় বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় নিজ বসতঘর থেকে হানিফ (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ ওই এলাকার মো. আলী আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি লাগানো অবস্থায় হানিফকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।