খেলাধুলায় সম্প্রীতির বার্তা, বরকলে জোন কাপে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ

খেলাধুলায় সম্প্রীতির বার্তা, বরকলে জোন কাপে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ

খেলাধুলায় সম্প্রীতির বার্তা, বরকলে জোন কাপে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে রাঙামাটির ‘বরকলের হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জমজমাট ফাইনালে ভুষনছড়া রাইজিং ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হরিনা আমতলা ফুটবল একাদশ।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বরকল উপজেলার ছোট হরিনা জোন খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামে ভুষনছড়া রাইজিং ক্লাব ও হরিনা আমতলা ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে টানটান উত্তেজনাপূর্ণ।

খেলাধুলায় সম্প্রীতির বার্তা, বরকলে জোন কাপে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দলই একটি করে গোল করায় ১-১ গোলে ড্র হয় ম্যাচ। পরে টাইব্রেকারে গড়ায় খেলা। স্নায়ুচাপের এই লড়াইয়ে ভুষনছড়া রাইজিং ক্লাবকে ৫-৪ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে হরিনা আমতলা ফুটবল একাদশ।

ফাইনাল ম্যাচ ঘিরে ছোট হরিনা জোন খেলার মাঠে বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়। পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে খেলা উপভোগ করায় আয়োজনটিতে তৈরি হয় ভিন্নমাত্রার সামাজিক আবহ।

খেলাধুলায় সম্প্রীতির বার্তা, বরকলে জোন কাপে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ

আয়োজকেরা জানান, টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য শুধু ফুটবল প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যও ছিল এ আয়োজনের সঙ্গে।

টুর্নামেন্টজুড়ে ফুটবলের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতার বার্তা তুলে ধরা হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

খেলাধুলায় সম্প্রীতির বার্তা, বরকলে জোন কাপে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ছোট হরিনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স। এ সময় আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা গোলকিপারসহ বিভিন্ন বিভাগে নির্বাচিত খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, ছোট হরিনার ইতিহাসে এ টুর্নামেন্ট শুধু একটি ফুটবল প্রতিযোগিতা হিসেবে সীমাবদ্ধ থাকেনি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এটি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায় পরিণত হয়েছে। পাহাড়ি জনপদে নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *