চট্টগ্রাম বন্দরে ১৫ বছর টার্মিনাল চালানোর সুযোগ পেলো দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই

চট্টগ্রাম বন্দরে ১৫ বছর টার্মিনাল চালানোর সুযোগ পেলো দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই

চট্টগ্রাম বন্দরে ১৫ বছর টার্মিনাল চালানোর সুযোগ পেলো দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের ব্যস্ততম নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক বৈশ্বিক টার্মিনাল অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সরকার ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ১৫ বছর মেয়াদি এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে।

আজ বেলা ৩টায় রাজধানীর ‘ইনভেস্ট বাংলাদেশ’ অডিটোরিয়ামে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ডিপি ওয়ার্ল্ড বোর্ডের পরিচালক চেয়ারম্যান এসা কাজিমসহ উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ এই টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের মাধ্যমে দক্ষতা বাড়ানোর দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছিল সরকার। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সেটি নতুন পর্যায়ে উন্নীত হলো বলে মনে করা হচ্ছে।

তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক সংগঠন ও বিভিন্ন অংশীজনেরা। প্রস্তাবিত এনসিটি চুক্তি স্বাক্ষরিত হলে পুরো চট্টগ্রাম বন্দরে সব ধরনের কার্যক্রম স্তব্ধ করে দেওয়ার পাশাপাশি কুতুবদিয়া বহিনঙ্গর পর্যন্ত জাহাজের চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *