কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ফের চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধীন ঠোটারপাড়া বিওপির ১৫৩/৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি ভারতের বিএসএফের উদয় কিষান ক্যাম্পের আওতাধীন।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে বিএসএফ সদস্যরা তাদের উদয় কিষান ক্যাম্প এলাকা থেকে দুই পুরুষ ও দুই নারীসহ মোট চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। এ সময় সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবি সদস্যরা তাদের তৎপরতায় এ প্রচেষ্টা প্রতিহত করেন।

বিজিবির বাধার মুখে সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা ওই চারজনকে বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হন। পরে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফ চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে এবং বিএসএফ ওই চারজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *