মেহেরপুর সীমান্তে পুশইনের জন্য আনা ৬ জনকে ফেরত নিয়েছে বিএসএফ
![]()
জার্নাল প্রতিবেদক
মেহেরপুর গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ পুশইনের চেষ্টা করা ছয় জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার পরে বিজিবির চাপে ফেরত দিতে বাধ্য হয় বিএসএফ।
বিজিবি জানায়, ভোরে সীমান্তের ১৩৭ নম্বর পিলারের পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশী ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে শক্ত প্রতিরোধ করে বিজিবি।
পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে চার জন নারী ও দুই জন পুরুষ ছিলেন।
রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন জানন, আজ রোববার (১১ অক্টোবর) ভোরের দিকে সীমান্তের ১৩৭ নম্বর পিলারের কাজ দিয়ে কয়েকজনকে বাংলাদেশী ভূখণ্ডে আসতে দেখা যায়। সে সময় কুয়াশাচ্ছন্ন ছিল। গ্রামবাসীদের সহায়তায় বিজিবি টহলরত দলটি তাদের প্রতিরোধ করে। কোনোভাবেই তাদের বাংলাদেশী ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হয়নি।
এদিকে সকাল সাড়ে ৮টার দিকে ওই ছয় জনকে ফেরত নিয়েছে বিএসএফ। সীমান্তের গেট দিয়ে ভারতীয় সীমান্ত নিয়ে একটি অটোরিক্সায় তাদের তুলতে দেখা যায়। পরে অটোরিক্সাটি বিএসএফ ক্যাম্প ত্যাগ করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।