কুতুবদিয়া চ্যানেলে অভিযান, ১৫টি বেহুন্দি জাল ধ্বংস
![]()
জার্নাল প্রতিবেদক
মা ইলিশের নিরাপদ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে ১৫টি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার নির্দেশনায় কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়। অভিযানের লক্ষ্য ছিল মা ইলিশের নিরাপদ বিচরণ, প্রজনন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং প্রজনন শেষে ইলিশের স্বাভাবিক অভিপ্রয়াণ নিশ্চিত করা।
অভিযানকালে কুতুবদিয়া চ্যানেল থেকে ১৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং ইলিশের প্রাকৃতিক বংশবিস্তার ও উৎপাদন স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।