দুর্গাপূজা উপলক্ষে যামিনীপাড়া জোনের উদ্যোগে ১৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে যামিনীপাড়া জোনের উদ্যোগে ১৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে যামিনীপাড়া জোনের উদ্যোগে ১৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির যামিনীপাড়া জোনের উদ্যোগে ১৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উদ্যোগে প্রায় ৬০০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ উপকৃত হয়েছেন।

সকালে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় যামিনীপাড়া জোনের অধীন তানাক্কাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তেল, আলু ও পেঁয়াজ।

দুর্গাপূজা উপলক্ষে যামিনীপাড়া জোনের উদ্যোগে ১৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

বিজিবির এ মানবিক উদ্যোগে আসন্ন দুর্গাপূজায় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *