হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেপ্তার সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর

হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেপ্তার সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর

হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেপ্তার সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা আরও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

২০২৫ সালের ৮ মে দায়ের করা এ মামলার বাদী মো. বেলাল। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর দুপুরে রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ৭১ হোটেলের দিকে যাওয়ার পথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মীর একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। তৎকালীন সরকারের পদত্যাগের দাবিতে মিছিলটি বের করা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।

বাদীর অভিযোগ, মিছিলে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে তিনি আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে কুপিয়ে আহত করেন। পরে এক পুলিশ কর্মকর্তার নির্দেশে আরেক পুলিশ সদস্য তার কপালে রাবার বুলেট ছোড়েন বলেও অভিযোগ করা হয়েছে। এতে তিনি অচেতন হয়ে পড়লে মৃত ভেবে তাকে একটি গাড়ির নিচে ফেলে রাখা হয় বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

পরে অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিতে বাধা পাওয়ার পর তিনি বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন বলে এজাহারে দাবি করা হয়েছে।

পুলিশের আবেদনে বলা হয়েছে, তদন্তে পাওয়া তথ্য ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে এ ঘটনায় দীপংকর তালুকদারের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।

এর আগে পল্টন, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় দীপংকর তালুকদারকে গ্রেফতার দেখানো হয়েছিল। ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্ট ওই তিন মামলায় তাকে জামিন দেন। পরে ১ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত ভাটারা থানার মামলায় তার জামিন বহাল রাখেন। তবে নতুন মামলায় গ্রেফতার দেখানোয় তার কারামুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বছরের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দীপংকর তালুকদারকে গ্রেফতার করে। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানও চলছে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *