বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাহাড়ের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বান্দরবানে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকালে বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ক্যাম্পকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে রাজার মাঠে জড়ো হন। সেখানে মেডিসিন, হৃদরোগ, চর্ম, অ্যালার্জি ও গাইনিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসা নিতে আসা রোগীরা। আয়োজকেরা জানান, পাহাড়ের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

দুই দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বান্দরবান জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকেরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed