রাখাইনে তীব্র সংঘাত, এপারে সর্বোচ্চ সতর্ক বিজিবি

রাখাইনে তীব্র সংঘাত, এপারে সর্বোচ্চ সতর্ক বিজিবি

রাখাইনে তীব্র সংঘাত, এপারে সর্বোচ্চ সতর্ক বিজিবি

Oplus_131072

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তে অনুপ্রবেশ, অবৈধ চোরাচালান দমন, আরাকান আর্মির গতিবিধি নিয়ন্ত্রণে ৩৪ ও ১১ বিজিবির সদস্যরা নজরদারি জোরদার করেছেন।

সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা ড্রোন ও থার্মাল ইমেজারের মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও নিরাপত্তাব্যবস্থা।

সীমান্তের ৩৫ থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত অন্তত ১০টি পয়েন্টকে চোরাচালানের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে বৈশফাঁড়ি, তুমব্রু, জামছড়ি, ফুলতলী, লেবুছড়ি ও পাইনছড়ি।

রাখাইনের সংঘাত যেন বাংলাদেশের ভূখণ্ডে কোনো ধরনের অনুপ্রবেশ বা নিরাপত্তাঝুঁকি তৈরি করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *