৪ হাজার ৮৫০ কিলোমিটারের ইলেকট্রিক বাইক অভিযান উদ্বোধন করলেন ভারতীয় সেনাপ্রধান

৪ হাজার ৮৫০ কিলোমিটারের ইলেকট্রিক বাইক অভিযান উদ্বোধন করলেন ভারতীয় সেনাপ্রধান

৪ হাজার ৮৫০ কিলোমিটারের ইলেকট্রিক বাইক অভিযান উদ্বোধন করলেন ভারতীয় সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ নয়াদিল্লির মানেকশ সেন্টার থেকে ‘স্ট্যালিয়নস প্যান-হিমালয়ান ইভি রাইডার্স এক্সপেডিশন’ (স্পিয়ার) উদ্বোধন করেছেন।

আর্মি সার্ভিস কোর (এএসসি) দিবস ও ১২তম এএসসি পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এ অভিযানে হিমালয় ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দুর্গম পথ পাড়ি দেবেন অংশগ্রহণকারীরা।

May be an image of one or more people and text

৪ হাজার ৮৫০ কিলোমিটার দীর্ঘ এ অভিযানে মানা, নাথু লা ও বুম লাসহ দুর্গম পার্বত্য অঞ্চল অতিক্রম করা হবে। আগামী ১৬ নভেম্বর ২০২৬, ওয়ালং দিবসে অরুণাচল প্রদেশের ওয়ালং ওয়ার মেমোরিয়ালে গিয়ে অভিযানটি শেষ হওয়ার কথা। ১৯৬২ সালের ঐতিহাসিক ওয়ালং যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে সেখানে।

অভিযানটির অন্যতম লক্ষ্য হলো দুর্গম ও প্রতিকূল পার্বত্য পরিবেশে বৈদ্যুতিক যানবাহনের কার্যকারিতা ও সক্ষমতা পরীক্ষা করা। একই সঙ্গে ভারতের আত্মনির্ভরতা অর্জনের উদ্যোগ, সামরিক অভিযানে অভিযোজনক্ষমতা এবং পরিবেশবান্ধব চলাচলব্যবস্থার প্রসারে এ অভিযান ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।

May be an image of text

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সপ্তধারা’ ভাবনার গ্রিন মোবিলিটি বা পরিবেশবান্ধব যান চলাচলসংক্রান্ত স্তম্ভের সঙ্গেও এ উদ্যোগের সংযোগ রয়েছে। অভিযানের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং দুর্গম এলাকায় বৈদ্যুতিক যানবাহনের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সেনাসদস্যদের মধ্যে অভিযাত্রিক মনোভাব ও পেশাগত সংহতি জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *