উখিয়ায় ৯টি জীবিত বকসহ শিকারি গ্রেপ্তার

উখিয়ায় ৯টি জীবিত বকসহ শিকারি গ্রেপ্তার

উখিয়ায় ৯টি জীবিত বকসহ শিকারি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের অভিযানে নয়টি জীবিত বকসহ এক শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের আওতাধীন মাছকারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, একটি শিকারি চক্র দীর্ঘদিন ধরে কৌশলে বক শিকার করে আসছিল। চক্রটি কাগজ দিয়ে কৃত্রিম বক তৈরি করে ফাঁদ পাতত এবং জীবন্ত বকের উপস্থিতির অনুকরণে বন্য বকদের আকৃষ্ট করে শিকার করত। গোপন সংবাদের ভিত্তিতে মাছকারিয়া এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগের সদস্যরা এক শিকারিকে হাতেনাতে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে নয়টি জীবিত বক উদ্ধার করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাছকারিয়া এলাকায় একটি অসাধু চক্র কাগজের বক দিয়ে ফাঁদ পেতে বন্য বক শিকার করছে বলে খবর পাওয়া যায়। পরে ভোরে উখিয়া সদর বিটের দল নিয়ে অভিযান চালিয়ে নয়টি জীবিত বকসহ এক শিকারিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান বন বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ। বন্যপ্রাণী সংরক্ষণে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *