ঈদগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদ (৮৪) মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম ইসলাম আহমেদ ১৯৪২ সালের ১৭ মে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম ইমাম শরীফ। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালী এলাকার বাসিন্দা ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে ঈদগাঁও উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা ও ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. সিফাতুল মাজদার।

মঙ্গলবার মাগরিবের নামাজের পর ইসলামপুরের কৈলাসের ঘোনা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।