কক্সবাজারে বিমান বাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন

কক্সবাজারে বিমান বাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন

কক্সবাজারে বিমান বাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কক্সবাজারের নিদানিয়ায় অবস্থিত কক্সবাজার এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে (সিএডিএফআর) বিমান বাহিনীর ৩০১ স্যাম ইউনিট এ মহড়া পরিচালনা করে।

মহড়াটি সরেজমিনে পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান লাইভ মিসাইল ফায়ারিং কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মহড়ার বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।

কক্সবাজারে বিমান বাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন

সফলভাবে মহড়া সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতেও পেশাদারত্বের এই ধারা বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তির সরঞ্জাম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। আধুনিক সামরিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে সদস্যদের দক্ষতা ও পেশাদারত্ব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বিমান বাহিনীর সদস্যদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন। পরিবর্তিত প্রযুক্তিগত বাস্তবতায় দক্ষ জনবল গড়ে তোলা এবং আধুনিক সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কক্সবাজারে বিমান বাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সফলভাবে সম্পন্ন

মহড়া পরিদর্শনকালে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের প্রতিনিধিসহ বিমান সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিমান ঘাঁটির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর এ মহড়ায় অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের পেশাদারত্বের প্রশংসা করে বিমান বাহিনী প্রধান ভবিষ্যতেও প্রশিক্ষণ, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *