মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ

মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ

মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

​বুধবার (১৪ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এসব খাদ্যশস্য তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

​চাল বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদসহ উপজেলার বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ জানান, শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত মোট ২৪.৬ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) মাটিরাঙ্গার প্রতিটি বৌদ্ধ মন্দিরে ৬০০ কেজি হারে বিতরণ করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। প্রবারণা পূর্ণিমা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে চাল বিতরণ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed