পার্বত্য চট্টগ্রামে জলবায়ু সহনশীল জীবিকা ও জলাধার ব্যবস্থাপনা প্রকল্পের ষষ্ঠ সভা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামে জলবায়ু সহনশীল জীবিকা ও জলাধার ব্যবস্থাপনা প্রকল্পের ষষ্ঠ সভা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামে জলবায়ু সহনশীল জীবিকা ও জলাধার ব্যবস্থাপনা প্রকল্পের ষষ্ঠ সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সহনশীল জীবিকার উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলাধার ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস (CRLWM-CHT)’ প্রকল্পের প্রজেক্ট স্টিয়ারিং কমিটির (পিএসসি) ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক সম্পদ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিবেচনায় প্রকল্পটি এ অঞ্চলের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলাধার ব্যবস্থাপনার উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা ও জীবনমান উন্নয়নে প্রকল্পটির কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত জলাধার ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল জীবিকার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *