বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত- জয়সোয়াল

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত- জয়সোয়াল

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত- জয়সোয়াল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশ সরকার সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা, সাম্প্রতিক সহিংসতার সঠিক তদন্ত এবং উদ্ভূত পরিস্থিতি যথাযথ গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবেলা করবে বলেই প্রত্যাশা করে নয়াদিল্লি।

বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতির প্রসঙ্গ তুলে গতকাল বুধবার এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, গত তিন মাসে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর খুনসহ ১৪১টি ‘অত্যাচার’-এর ঘটনা ঘটেছে। সংগঠনের অভিযোগ, এসব ঘটনায় একজনকেও গ্রেপ্তার করা হয়নি।

এদিকে ভারতের নয়াদিল্লিতে আয়োজিত আঞ্চলিক জোট ‘বিমসটেক’-এর প্রথম স্বরাষ্ট্রসংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতি সত্ত্বেও অংশ নিয়েছে ঢাকার প্রতিনিধিদল। জয়সোয়াল জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রসচিবের প্রতিনিধিত্ব করার বিষয়টিকে ইতিবাচক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই মূল্যায়ন করেছে নয়াদিল্লি।

বৈঠক শেষে যৌথভাবে গৃহীত ‘দিল্লি ডিক্লারেশন’-এর কথা উল্লেখ করে জয়সোয়াল বলেন, ‘বিমসটেকভুক্ত অঞ্চলজুড়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলা, সীমান্তপারে মাদকপাচার প্রতিরোধ এবং অর্থপাচারবিরোধী কার্যক্রমে পারস্পরিক সমন্বয় জোরদার করতে সব দেশ একমত হয়েছে। ঢাকার অংশগ্রহণ আঞ্চলিক এই নিরাপত্তা চুক্তিকে আরো বেগবান করবে বলে ভারতের পক্ষ থেকে আশা করি আমরা।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *