খাগড়াছড়িতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার
![]()
জার্নাল প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে তিনি গুইমারা কেন্দ্রীয় কালীমন্দির পরিদর্শন করেন। এ সময় দুর্গোৎসব উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন।

সেক্টর কমান্ডার বলেন, গুইমারা সেক্টরের আওতাধীন এলাকায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে বিজিবি নিরলসভাবে কাজ করছে। নিরাপত্তাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিজিবি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি পূজা উদ্যাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বস্ত করেন।
এ সময় পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সম্পাদক, মন্দিরের পুরোহিতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সেক্টর কমান্ডার রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।