গভীর রাতে পাহাড় কেটে মাটি পাচার, উখিয়ায় বন বিভাগের অভিযানে ডাম্পার জব্দ

গভীর রাতে পাহাড় কেটে মাটি পাচার, উখিয়ায় বন বিভাগের অভিযানে ডাম্পার জব্দ

গভীর রাতে পাহাড় কেটে মাটি পাচার, উখিয়ায় বন বিভাগের অভিযানে ডাম্পার জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের ওয়ালাপালং বিটের উত্তর পুকুরিয়া কালুরপাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, পাহাড় কেটে অবৈধভাবে মাটি পরিবহনের সময় ডাম্পারটি জব্দ করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওয়ালাপালং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, আ. কায়ুম, ইসমাইল হোসেন, আলী আহম্মদ, ইলিয়াস হোসেনসহ রেঞ্জের অন্যান্য কর্মী অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, বন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় কাটা এবং অবৈধভাবে মাটি পাচারের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিধ্বংসী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ উখিয়ায় পাহাড় কাটা ও মাটি পাচার ভূমির স্বাভাবিক গঠন, জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *